NarayanganjToday

শিরোনাম

মুখোমুখি হবে দুই প্রভাবশালী নেতা!


মুখোমুখি হবে দুই প্রভাবশালী নেতা!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও আওয়ামীলীগের রাজনীততে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে সোনারগাঁয়ে এই দুই দলের নেতৃত্ব দেওয়া দুই প্রভাবশালী নেতা আজাহারুল ইসলাম মান্নান ও মাসুদুর রহমান মাসুম মুখোমুখি হতে পারে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, গত ১৬ তারিখে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে  যুবদল নেতা আব্দুর রউফ এর নেতৃত্বে ও এ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরোধীদলের নেতারা আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে।

এছাড়াও আগামী ১০ ডিসেম্বরের পরে এ ইউনিয়নের এ ওয়ার্ডের আওয়ামীলীগের কোনো নেতাকর্মীদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে চলে যান বিএনপির নেতারা।   

জানা যায়, মেঘনা শিল্পাঞ্চল ঘেষা পিরোজপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রভাবশালী নেতা রয়েছে। একজন সাংসদ শামীম ওসমান অনুসারী পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।  আরেকজন নারায়ণগঞ্জ বিএনপির কিং ম্যাকার বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

একজন রাজনীতিতে সিনিয়র হলেও আরেকজন জুনিয়র। হুঙ্কার ও পাল্টাপাল্টির রাজনীতিতে কম দেখা গেলেও কৌশলের রাজনতিতে তাদের দক্ষতা প্রচুর। বলতে গেলে তাদেরকে সোনারগাঁয়ের রাজনতির কিং ম্যাকানিজম বলা হয়ে থাকে।

দীর্ঘদিন ধরে প্রভাবশালী এ দুই নেতা মুখোমুখি না দেখা গেলেও সামনের দিনগুলোতে মুখোমুখি হতে পারে এমনটাই ভাবছেন রাজনীতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ আহ্বান করেছে বিএনপি। ১ ডিসেম্বর থেকেই রাজধানী ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১০ ডিসেম্বর ঘিরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ।

যেহেতু আন্দোলনে সূতিকাগার পিরোজপুর ইউনিয়ন সেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। ১০ ডিসেম্বর পিরোজপুর থেকে ২০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবে সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ওইদিন মুখোমুখি হতে পারে আওয়ামী ও বিএনপির দুই প্রভাবশালী নেতা।

এখন সেদিন এই দুই প্রভাবশালী নেতা মুখোমুখি হবেন কিনা এ দিকে তাকিয়ে আছেন স্থানীয় নেতাকর্মীরা। এবার দেখার পালা সামনের কি হয়।

 

 

উপরে