NarayanganjToday

শিরোনাম

দুই মাদক কারবারির যাবজ্জীবন


দুই মাদক কারবারির যাবজ্জীবন

নারায়ণগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামিদ্বয়ের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, নরসিংদী জেলার মাধবদী থানার আব্দুল বারেক মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) ও গাজীপুর জেলার গাছা থানার শাহজাহান মিয়ার ছেলে মাসুদ রানা (৩৩)।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘২০২০ সালের ২২ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার আষাড়িয়াচর থেকে ১১ হাজার ৫শ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই দুজনকে দোষী সাব্যস্ত করে আজ (মঙ্গলবার) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের নগদ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উপরে