NarayanganjToday

শিরোনাম

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার দুই


নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

ফতুল্লায় ১শ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের জামতলা রূপায়ন টাওয়ারের সামনে থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরিফ মঈন উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গুনিদ্বরের ইব্রাহিমের ছেলে এবং সালাম নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জ তামাকপট্টির মোস্তান মিয়ার ছেলে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর ও হুমায়ুন কবির (২) গোপন সংবাদের ভিত্তিতে জামতলাস্থ রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আরিফ ও সালামকে গ্রেপ্তার করেছে।

উপরে