NarayanganjToday

শিরোনাম

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় চেক জালিয়াতি মামলায় একবছরের সাজাপ্রাপ্ত মো. আলমগীর হোসেন ওরফে বাচ্চু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহীদনগর থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আলমগীর হোসেন বাচ্চু ফতুল্লা থানার কুতুবপুর শহীদনগরের মৃত মো. ফজলুল হকের ছেলে।

উপপরিদর্শক হাফিজুল জানায়, ২০২০ সালে দায়ের করা একটি মামলায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জেলার চতুর্থ যুগ্ম দায়রা জজ কাজী ইয়াসীন হাবিবের আদালতে আলমগরীরে অনুপস্থিতে এক বছরের সাজার আদেশ দেন। শুক্রবার বিকেলে শহীদ নগর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উপরে