সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালের দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার রামু থানাধিন জামুচপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. আতাউল (৩২) এবং একই জেলার ঈদগাঁও থানাধিন পালাকাটা এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গ্রেপ্তার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত। বিভিন্ন সময় যাত্রীর ছদ্মবেশে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :