NarayanganjToday

শিরোনাম

বন্দরে একটিতে নৌকা, দুটি লাঙ্গল


বন্দরে একটিতে নৌকা, দুটি লাঙ্গল

বন্দর উপজেলায় একটি নৌকা ও দুটি লাঙ্গল প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট শেষে সার্বিক ফলাফলে বন্দর ইউনিয়নে লাঙ্গলের এহসানউদ্দিন, মদনপুরে নৌকার এম এ সালাম ও মুছাপুরে লাঙ্গলের মাকসুদ হোসেন বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, মুছাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাকসুদ হোসেন অপেক্ষায় এখানে দুর্বল প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মজিবুর রহমান। ক্ষমতাসীন দলের প্রার্থী মজিবুর রহমান নৌকা প্রতীক পেলেও তিনি লাঙ্গলের সাথে ভোটে কুলিয়ে উঠতে পারেননি। ভোটের ফলাফলে শেষ হাসি হেসেছেন মাকসুদ হোসেনই।

অন্যদিকে মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছিলেন দুইজন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী এম এ সালাম এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন। এর মাঝে শ্রমিক নেতা রুহুল আমিন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়েছে। দিন শেষে ভোটের ফলাফলে রুহুল নৌকার সাথে বিপুল ভোট ব্যবধানে হেরেছেন।

এদিকে বন্দর  ইউনিয়নে চেয়ারম্যন পদে লড়াই করেন দুইজন প্রার্থী। তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এহসান উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তার হোসেন। তবে, এহসানের তুলনায় নৌকা প্রতীকের প্রার্থী অনেক বেশি দুর্বল। ফলে ভোটে তিনি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেননি।

উপরে