রূপগঞ্জে চাঞ্চল্যকর রশিদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভিপি সোহেলের দেহরক্ষীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি শর্ট গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর র্যাব-১১ উপজেলার বরপা ইউএস বাংলা মেডিকেল কলেজ এলাকা একই উপজেলার পাড়াইন এলাকার মৃত আ. রহমানের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫২) এবং ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে বরিশাল জেলার বাবুগঞ্জের দেহেরগতি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. জসিম হাওলাদার (৪৫) নামক ওই দুজনকে গ্রেফতার করে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় জানানো হয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপগঞ্জ উপজেলার মিরকুটিরছেও এলাকার হাবিবুরের চায়ের দোকানের সামনে ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল আহমেদ ওরফে শাহেিয়ার পান্না ওরফে ভিপি সোহেলের হুকুমে তার গানম্যান মো. জসিম হাওলাদারসহ অন্যান্যরা রশিদকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ কপর্যায়ে ভিপি সোহেলের নির্দেশে জসিম হাওলাদার তার হাতে থাকা শর্ট গান দিয়ে রশিদকে গুলি করে। ওই ঘটনায় নিহতের নিহতের বড় ভাই রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল।
আপনার মতামত লিখুন :