বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে দুজন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কলাগাছিয়ার ৯নং ওয়ার্ডের ৭নং নিশং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেম্বার পদপ্রার্থী রনি ও মনিরের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোরগ প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছেন রনি এবং ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মনির। ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে এই দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।
পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন কিছুটা শান্ত রয়েছে বলে জানা গেছে।
ফুটবল প্রতীকের প্রার্থী মনিরের অভিযোগ,: ১ ঘন্টা ধরে তাদের ভোটাররা ভোট দিতে পারছে না। মোরগ প্রতীকের সমর্থকেরা তাদেরকে ভোট দিতে বাধাগ্রস্থ করছে।
এদিকে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুরো কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় মহিলা ভোটাররা ভয়ে আতঙ্কে ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যান।
আপনার মতামত লিখুন :