রূপগঞ্জে ১১ গ্রাম হেরোইন ও নগদ ১ লাখ ৭৭ হাজার টাকাসহ মো. রায়হান (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার (৯ নভেম্বর মঙ্গলবার) সকালে উপজেলার ক্রাইমজোন হিসেবে খ্যাত চনপাড়া থেকে র্যাব-১১ তাকে আটক করে।
আটক রায়হান উপজেলার চনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরেই হেরোইন ব্যবসা করে আসছে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রায়হান নামক ওই যুবককে মাদক বিক্রির সময় র্যাব হাতেনাতে আটক করেছে। সে একজন মাদক ব্যবসায়ী।
বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, আটক রায়হান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :