মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।
সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান ও তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ থানার আইনশৃঙ্খলার উন্নতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আগামী ১১নভেম্বর রূপগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরো সক্রিয় হতে হবে। পরে শোভাযাত্রা নিয়ে রূপগঞ্জ থানার ভবনের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
আপনার মতামত লিখুন :