NarayanganjToday

শিরোনাম

সোনারগাঁয়ে আট ইউপির ভোট ২৮ নভেম্বর


সোনারগাঁয়ে আট ইউপির ভোট ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ নভেম্বর এই ৮টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তৃতীয় ধাপে যে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে সেগুলো হচ্ছে, সোনারগাঁ উপজেলার জামপুর, পিরোজপুর, বারদী, শম্ভপুরা, সানমান্দি, কাঁচপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। তবে, এই উপজেলার কোনো ইউনিয়নেই ইভিএম প্রদ্ধতিতে ভোট গ্রহণ হবে না। ব্যালটের মাধ্যমেই হবে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের তফসিলে নারায়ণগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

উপরে