সোনারগাঁ থেকে প্রতারণার মামলায় পলাতক একজনকে গ্রেফতার করেছেন র্যাব। সোমবার (৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মছলন্দপুর থেকে তাকে র্যাব-১১ গ্রেফতার করে।
গ্রেফতার আসাদুল ইসলাম আসাদ (৫০) উপজেলার মছলন্দপুর এলাকার ডা. ইব্রাহীম মোল্লার ছেলে। তিনি বিশ্বাস ভঙ্গ ও ভয়ভীতি দেখিয়ে মালামাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামী।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার (উপ-পরিচালক) লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বার্তায় ওই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় জানানো হয়েছে, আসাদ নিজেকে একটি স্বণামধন্য কোম্পানীর কর্ণধার পরিচয় দিয়ে তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে ব্যবসায়িক লেনদেন এর কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেয়। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদারগণ তার কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে একজন ভুক্তভোগী পাওনাদার তার বিরুদ্ধে প্রতারণা মূলকভাবে বিশ^াস ভঙ্গ করতঃ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
আপনার মতামত লিখুন :