NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলায় আটক ২


রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলায় আটক ২

রূপগঞ্জে পৃথক দুটি অভিযানে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও এশটি ডাকাতি মামলায় পলাতক একজন আসামীকে আটক করেছে র‌্যাব। ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার বরপা এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (উপ-পরিচালক) লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বার্তায় ওই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়েছে, বরপা এলাকায় প্রথম অভিযানে একই উপজেলার আড়িয়াব এলাকার মৃত সাত্তার ভূঁইয়ার চেলে মঞ্জুর হোসেন ভূঁইয়া (৪২) নামক একজনকে এক কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করে র‌্যাব। আটক মঞ্জুর দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

বার্তায় আরও জানানো হয়েছে, একইদিন একই এলাকা থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন ইব্রাহীমপুর এলাকার মৃত গোপাল দেবের ছেলে প্রণয়দেব নাথ (২৪) নামে একজনকে গেস্খফতার করা হয়। ডাকাতি মামলায় সে পলাতক ছিলো।

উপরে