NarayanganjToday

শিরোনাম

বন্দরে ৬ কেজি গাঁজাসহ আটক ১


বন্দরে ৬ কেজি গাঁজাসহ আটক ১

বন্দর থেকে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ত্রিবেনী থেকে র‌্যাব-১১ তাকে আটক করে।

আটক যুবক ফতুল্লার চাঁনমারি এলাকার মো. আজিম ওরফে দুদু মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান (২৮)। সে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক যুবক জানিয়েছে, সে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে বন্দর ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধিন।

উপরে