NarayanganjToday

শিরোনাম

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত


সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নারী লাশের পরিচয় মিলেছে। নিহত সেই নারীর নাম আঞ্জুমান আরা ( ৩২ )। সে ঝালকাঠি সদর উপজেলার কামরুল হাসানের স্ত্রী। এর আগে গতকাল শুক্রবার উপজেলার তালতলা এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বামী কামরুল হাসান জানান, তার স্ত্রী গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে পরিচয় শনাক্ত করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুবৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে চলে গেছে।

উপরে