সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বাদ আছর মোগরাপাড়া হাই স্কুল মাঠে পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে এ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সএবক সাংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, মোশারফ হোসেনের ছেলে তানহা হোসেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ, মারুফ মিনহাজ, মাশরুফ মিনহাজ, নাবেদ মিনহাজ, পৌরসভা মেয়র পদপ্রার্থী গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মো সোহাগ রনি, ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :