বন্দরে রিপন ও তার সহযোগী মঞ্জ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর রাতে তাদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালত পাঠানো হয়েছে।
সূত্র জানিয়েছে, নানা অপকর্মের অভিযোগ রয়েছে গ্রেফতার রিপনের বিরুদ্ধে। তিনি মাদক ব্যবসা করেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। ইতোপূর্বে তিনি নবীগঞ্জ খেয়াঘাটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাদক ব্যবসার অভিযোগে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিকশার গ্যারেজ চালানোর অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, রিপনের সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে বাবুর্চি উজিরের ছেলে জুয়েলের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় দেশবিরোধী পুলিশের বিভিন্ন অপরাধমূলক ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক তৈরী করে আসছে।
আপনার মতামত লিখুন :