NarayanganjToday

শিরোনাম

বন্দরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা তরুণী


বন্দরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা তরুণী

বন্দরে হোসেয়ারীতে কর্মরত শ্রমিককে ধর্ষণের ঘটনায় হোসেয়ারী মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, নিজ হোসেয়ারীতে কর্মরত নারী (১৮) শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে ভুক্তভোগী ওই নারীর মামলা বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। তবে, মামলায় অভিযুক্ত হোসেয়ারী মালিক আলম (৩৫) পলাতক রয়েছেন। তিনি ২১ নং ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার ছেলে।

এদিকে মামলা দায়েরের পর ভুক্তভোগিকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সেখানে তার ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

মামলার বাদী জানিয়েছে, তার ভাগ্নি তার বাড়িতে থেকে বন্দর কলাবাগ এলাকায় আলমের হোসেয়ারীতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করছিলো। আলম ভাগ্নিকে বিয়ের প্রলোভন দেখিয়ে এশাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ১৫ আগস্ট বেলা ১১ টার দিকেও আলম তার ভাগ্নিকে ধর্ষণ করে। পরবর্তীতে ২০ আগস্ট তার ভাগ্নি অসুস্থ হয়ে পড়লে তারা জানতে পারেন ভুক্তভোগি ৬ মাসের অন্তঃস্বত্তা। বিষয়টি স্থানীয়ভাবে বিচার না পেয়ে থানায় মামলা করেন তিনি।

বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানিয়েছে, হোসিয়ারী শ্রমিক ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামরার তদন্তকারি কর্মকর্তা ভিকটিমকে ডাক্তরি পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরন করে। সে সাথে হোসিয়ারী মালিক আলমকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

উপরে