বন্দরে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মদনপুর-মদনগঞ্জ সড়কের দাসেরগাঁ স্ট্যান্ডে মানববন্ধনে অংশ নেন মুছাপুর ইউনিয়নের কয়েকশ মানুষ।
মানববন্ধনকারীরা বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ব্যবসায়ী মামুনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । এ সময় হামলাকারীদের গ্রেফতার করে বিচার দাবি করেন তারা।
মুছাপুর ইউপির ১নং ওয়ার্ড মেম্বার আবদুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাহান মোল্লা, অ্যাডভোকেট আলআমিন, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর ডালিম, ফয়েজ আহমেদ, হাজী সাইদুর রহমান লিটন প্রমুখ।
এলাকাবাসী জানান, গত ২৫ আগস্ট সন্ধ্যার দিকে দেউলী চৌরাপাড়া এলাকার ফয়সাল ও তাজুলের নেতৃত্বে ব্যবসায়ী মামুনের উপর অতর্কিতে হামলা চালায় কিশোর গ্যাং। এ সময় মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। মামুন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানান তারা। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১১ উপ-পরিদর্শক মোতাহার হোসেন জানিয়েছে, অপু দীর্ঘ দিন ধরে বন্দরে মদনপুর, চাঁনপুর ও ফুলহরসহ বিভিন্ন স্থানে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার মাদক ব্যবসায়ী অপুর শয়নকক্ষের খাটের নিচ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার পূর্বক তাকে আটক করি।
আপনার মতামত লিখুন :