NarayanganjToday

শিরোনাম

বন্দরে ১৯৩০ পিস ইয়াবাসহ যুবক আটক


বন্দরে ১৯৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

বন্দরে ১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ অপু (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাঁনপুর এলাকায় ওই যুবকের ঘর তল্লাশী করে এই মাদক উদ্ধারসহ তাকে আটক করে র‌্যাব-১১।

ওই ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক মো. মোতাহার হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। যার নং- ৫(৯)২১।

আটক অপু উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবু কালাম মিয়ার ছেলে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

উপরে