ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। ৩০ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলার উল্টর রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতার ইয়াকুব ভূঁইয়া (৩৫) উপজেলার উত্তর রূপসী এলাকার মৃত নোয়াব ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে আদালতে প্রতারণার অভিযোগে সিআর মামলা রয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে
তিনি জানিয়েছেন, ইয়াকূব ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় ঋণ নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদার তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভূক্তভোগী পাওনাদার বাদী হয়ে আদালতে মামলা করেন।
আপনার মতামত লিখুন :