NarayanganjToday

শিরোনাম

নাতনিকে দেখতে গিয়ে নানি-দাদির মৃত্যু


নাতনিকে দেখতে গিয়ে নানি-দাদির মৃত্যু

সোনারগাঁয়ে নাতনিকে শ্বশুর বাড়িতে দেখতে গিয়ে গাড়িচাপায় নানি-দাদির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের নববধূ নাতনি সিনথিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপরে