NarayanganjToday

শিরোনাম

আড়াইহাজারে নকল খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানকে জরিমানা


আড়াইহাজারে নকল খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানকে জরিমানা

আড়াইহাজারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো এবং অন্য কোম্পানির নকল মোড়ক ব্যবহার করায় ওসমান ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা এই জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং স্থানীয় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে জানানো হয়েছে, ওই প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যাবহার করছিলো। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় কোম্পানিটি ২০ হাজার এবং ৫০ ধারায় আরও ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

উপরে