NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে আগুন, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে ফখরুলের প্রশ্ন


রূপগঞ্জে আগুন, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে ফখরুলের প্রশ্ন

রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘স্থায়ী কমিটির সভা মনে করে যে, প্রকৃত পক্ষে এ ঘটনাটি হত্যার পর্যায় পড়ে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থা কলকারখানার নির্মাণ মান, পরিবেশ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিয়মিত পরিদর্শন ও নজরদারি না করার কারণেই এবং প্রশাসনিক দুর্বলতার কারণে এ ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ভূমিকা সম্পর্কে প্রশ্ন উঠেছে। ২৭ ঘণ্টা ধরে আগুন নেভাতে না পারা গ্রহণযোগ্য হতে পারে না।’

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতি পূরণ দিতে হবে।’

এর আগে শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রূপগঞ্জের অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়।

উপরে