বিষয়:
প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৭:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২১, ০১:৩০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২১, ০১:৩০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
রূপগঞ্জে আগুন লাগা সেজান জুস কারখানার পাঁচতলার ফ্লোর ধ্বসে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। শনিবার (১০ জুলাই) প্রায় ৪৫ ঘণ্টা পর বিকেল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।
দেবাশীষ বর্ধন ভবনটি অত্যন্ত ঝুকিপূর্ণ। বুয়েট থেকে বিশেষজ্ঞ এসে তারা পরীক্ষা-নিরিক্ষা করার পর পরিত্যক্ত ঘোষণা করবে।
ফায়ার সার্ভিসের এ উপ-পরিচালক বলেন, একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি গঠন করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ, ভবনের দুর্বলতা ও কারখানায় আগুন নির্বাপণের যথেষ্ট সরঞ্জাম ছিল কি-না, সবকিছু তদন্তের পর বলা যাবে।
এছাড়াও তিনি জানিয়েছেন, ভবনটির আরও কোথায় কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে ভবনটিতে আরও কোনো মৃতদেহ নেই।
গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।
আপনার মতামত লিখুন :