আড়াইহাজারে পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে একাধিবার ধর্ষণের ঘটনায় গ্রেফতার শ্বশুর আজিজকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলম এই আদেশ দেন।
এর আগে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আজিজকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। পরে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
আজিজ আড়াইহাজার দুপ্তরা ইউনিয়নের পাল্লা গ্রামের মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে। ৫ জুলাই বিকেলে আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার আজিজকে আদালতে উঠানো হয়। পরে শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
২৫ জুন বাড়ি ফাঁকা পেয়ে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণ করে আজিজ। একইভাবে আরও কয়েকবার ধর্ষণের শিকার হন ওই নারী। গত সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবারও ধর্ষণের চেষ্টা চালালে ভুক্তভোগির চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে আত্মীয় স্বজনেরা এগিয়ে এসে আজিজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগি আড়াইহাজার থানায় মামলা করেন।
আপনার মতামত লিখুন :