NarayanganjToday

শিরোনাম

সোনারগাঁয়ে পেপার মিলের আগুনে দগ্ধ ৪


সোনারগাঁয়ে পেপার মিলের আগুনে দগ্ধ ৪

সোনারগাঁয়ে একটি পেপার মিলে আগুন লেগে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৪ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুরে আল নূর পেপার মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, নিরাপত্তাকর্মী মোস্তাফিজুর রহমান (৪৫), আসাদুজ্জামান (৪০), তৌহিদুল ইসলাম (৪০) ও ফারুক নিয়া (৪৫)।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, দগ্ধ চারজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্ট্রিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, কারখানার গ্যাস রাইজারের পাশে নিরাপত্তাকর্মীদের কক্ষ ছিল। গ্যাস রাইজার থেকে হঠাৎ আগুন লেগে নিরাপত্তাকর্মীদের রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সাভির্সকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মীরা দগ্ধ হওয়ায় তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তানহারুল ইসলাম আরও বলেন, আগুনের কারখানার যন্ত্রপাতির ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়েচিল। তারপর কোনোভাবে আগুন লেগে যায়। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উপরে