NarayanganjToday

শিরোনাম

অপহরণ করে নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুতে গ্রেফতার ৩


অপহরণ করে নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুতে গ্রেফতার ৩

আড়াইহাজারে অপহরণ করে এক ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলার হাইজাদী ইউনিয়নের গ্রামের মোজাম্মেলের ছেলে এনামুল (২২), একই গ্রামের শফিকুলের ছেলে ফেরদৌস (১৯) ও সন্দেহভাজন আসামী উপজেলা দক্ষিণপাড়া গ্রামের দিল মোহাম্মদ (২৭)। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারনামীয় আসামী।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, প্রথমে সোনারগাঁয়েরঁ তালতলা থেকে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। তার স্বাীকারোক্তি মোতাবেক নরসিংদী থেকে এনামুল ও নিজ বাড়ি উপজেলার  দক্ষিণপাড়া থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

নিহত ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে  আব্দুল খালেকের ছেলে  (৪২)। সে চাল ব্যবসায়ী। নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, গত মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

উপরে