NarayanganjToday

শিরোনাম

পাঁচ জুয়াড়ি র‌্যাবে আটকা


পাঁচ জুয়াড়ি র‌্যাবে আটকা

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার মোগরাপাড়ার একটি জুয়ার আস্তানা থেকে তাদের আটক করে র‌্যাব-১১।

আটকরা হলেন, মো. আমীর হোসেন (৩৭), মো. মুকুল হোসেন (৩৮), মো. শাহীন হোসেন (৪০), নিকেশ চন্দ্র দাস (৩৯), মো. জহিদুল হক ওরফে জাইদুল (৩৮)। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩১ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলের দিকে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের ওই কর্মকর্তা জানিয়েছেন, মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান চলমান থাকবে।

উপরে