NarayanganjToday

শিরোনাম

আড়াইহাজার আ.লীগ নেতার ভাই গ্রেফতার


আড়াইহাজার আ.লীগ নেতার ভাই গ্রেফতার

আড়াইহাজারে বিদ্যুৎ বিলের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত কাজী জহিরুল আলমকে (৫০) আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ জুলাই) সকালের দিকে র‌্যাব-১১ উপজেলার গোপালদী পৌর সভার লক্ষিবরদী গ্রাম থেকে তাকে আটক করে।

হাজী জহিরুল আলম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদাসদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী বেনজির আহমেদের ছোট ভাই।

সূত্র জানায়, বেনজির, শফিকুল ও জহিরুলের মালিকানাধিন মরিয়ম স্পিনিং মিলের ৩ কোটি ৮৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এ ঘটনায় গোপালদী পল্লী বিদ্যুৎ সমিতি ১৬ আগস্ট ২০১৬ সালে তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করে। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতি ওই রিটের পক্ষে জবাব দেন। এবং আদালত তিনজনকে ১ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। এরপর তারা সুপ্রিম কোর্টে আপলি করেন। পরে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের তিনজনের প্রত্যেককে তিন বছর করে সাজা ও নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদানের নির্দেশ দেন। তবে, ক্ষমতাসিন হওয়ার কারণে পুলিশ তাদের গ্রেফতার করেনি। ফলে তারা তিনজনই প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছিলেন। শুক্রবার র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জহিরুলকে আটক করে। অন্যরা এখনও প্রকাশ্যে রয়েছে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আলমকে আড়াইহাজার থানায় হস্তান্তর করলে শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।

উপরে